সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

প্রতিটি ট্রেনের পিছনে ক্রশ চিহ্ন বা ইংরেজি হরফে X চিহ্ন থাকার কারণ।

  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০২২, ১০.১৬ এএম
  • ৩০৫ বার পড়া হয়েছে

ট্রেনে চড়েছেন নিশ্চয়! যদি নাও চড়ে থাকেন, তবে সরাসরি অথবা টিভিতে ট্রেন দেখেছেন অবশ্যই! খেয়াল করেছেন নিশ্চয় যে, একটি প্যাসেঞ্জার ট্রেনের শেষ বগিতে “X” চিহ্ন আঁকা থাকে।

কখনো কি জানার আগ্রহ হয়েছে, কেন আঁকা থাকে এই চিহ্ন? যদি থেকে থাকে তবে চলুন জেনে নেয়া যাক সেই রহস্য-

X চিহ্নটি ট্রেনের সব থেকে লাস্ট যে বগি বা কামরা তাতে আঁকা থাকে। এর কারণ হচ্ছে, ওই কামরাটি যে ওই ট্রেনের শেষ কামরা এটা বুঝাতেই এই X চিহ্ন আঁকা। দুর্ঘটনাবশত বা ইচ্ছাকৃত যদি ট্রেনের কোনো কামরা বা বগি খুলে যায়। তবে ট্রেন থেকে আলাদা হয়ে যাওয়া শেষের সেই কামরা বা বগি কোনটি, তা কীভাবে বুঝবে? কারণ সবসময় মুখে মুখে গুনে হিসাব করা তো সম্ভব নয়, তাছাড়া সেটা অনেক সময় সাপেক্ষ। আর সেই কারণেই ট্রেনের শেষ কামরা বা বগিতে বড় করে একটা X আঁকা হয়। যাতে স্টেশনে যারা ফ্ল্যাগ দেখায় তারা সহজে বুঝতে পারে যে, ওই ট্রেন এর কোনো কামরা মাঝপথে বিচ্যুত হয়নি।

রাতে কীভাবে ওই চিহ্ন বোঝা সম্ভব?

এই সমস্যার সমাধানে ট্রেনের শেষ কামরা বা বগিতে একটি লাল বাল্ব জ্বলতে দেখা যায়। রাতের বেলাতেও যা নির্দেশ করে দেয় যে এটাই শেষ কামরা বা বগি, মাঝপথে ট্রেন থেকে কোনো কামরা বিচ্যুত হয়নি।

চিহ্ন হিসেবে X কে প্রাধান্য দেয়ার সঠিক কারণ

যদি কোনো ভেক্টর রাশির অভিমুখ কাগজের তল থেকে নিচের দিকে থাকে (অর্থাৎ, আমাদের বিপরীত দিকে) তাহলে ওই ভেক্টরটিকে আমরা ক্রস ( X ) চিহ্ন দিয়ে প্রকাশ করি। আর কাগজের তল থেকে উপরের দিকে (অর্থাৎ, আমাদের দিকে) ক্রিয়া করলে সেটা আমরা ডট ( . ) চিহ্ন দিয়ে প্রকাশ করি। এই নিয়মটি বোঝার একটি সহজ কৌশল হচ্ছে, যখন কোনো তীর আমাদের থেকে দূরে ছোঁড়া হয় তখন তীরের পিছনটা একটা ক্রস চিহ্নের মত দেখায়। আর তীর যখন আমাদের দিকে আসে তখন তীরের অগ্রভাগ একটি বিন্দুর মতো দেখায়। উপরের নিয়মটি এটারই সমতুল্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com