রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকার জয়।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ১২.১৯ এএম
  • ২২৯ বার পড়া হয়েছে

হারুনঃ কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। মোট ১০৫ টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০,৩১০ ভোট এবং টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোঃ মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯,৯৬৭ ভোট। ৩৪৩ ভোটে পিছিয়ে থেকে নির্বাচনে পরাজিত হন সাক্কু। এছাড়াও ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ২৮ হাজার ১৪২ ভোট।

আজ বুধবার (১৫ জুন) সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ এবং চলে বিকেল ৪টা পর্যন্ত। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। ভোটগ্রহণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে।

সারাদিন অনুষ্ঠিত ভোটে প্রায় সবকেন্দ্রেই ভোটার উপস্থিতি দেখা যায়। তবে, সকালে বৃষ্টির জন্য ভোটারের উপস্থিতি কম চোখে পড়ে। নির্বাচনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও আচরণবিধি ভঙ্গের দায়ে কয়েকজনকে আটকের খবর পাওয়া যায়।

নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত (নৌকা), টানা দুবারের সদ্য সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাশেদুল ইসলাম (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল (হরিণ)।

এছাড়া, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী নির্বাচন করছেন।

কুসিক নির্বাচনে এবার মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আর হিজড়া ভোটার দুজন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোটগ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com