বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভ্যাটিকান সিটিতে প্রধানমন্ত্রীর সঙ্গে পোপের সাক্ষাৎ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০, ৬.৫৭ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভ্যাটিকান সিটিতে ক্যাথোলিক খ্রিষ্টানদের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী আজ সকালে ইতালির রাজধানী রোমের নিকটে অবস্থিত ভ্যাটিকান সিটি যান এবং পোপের সঙ্গে সাক্ষাৎ করেন।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় অবস্থান করেন এবং পোপের সঙ্গে কুশল বিনিময় করেন।’
এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা আজ বিকেলে একটি ট্রেনে ইতালির মিলান নগরীর উদ্দেশে রওয়ানা দিবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে মঙ্গলবার বিকেলে চার দিনের সরকারি সফরে ইতালি পৌঁছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com