মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আগামী ৩ জুন সহকারী শিক্ষক পদে শেষ ধাপের পরীক্ষা

  • আপডেট সময় বুধবার, ১ জুন, ২০২২, ৭.০৯ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক পদের তৃতীয় ও শেষ ধাপের নিয়োগ পরীক্ষা আগামী ৩ জুন শুক্রবার অনুষ্ঠিত হবে। বন্যার কারণে পিছিয়ে যাওয়া সিলেট জেলার পরীক্ষাও এই ধাপের সঙ্গে নেওয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পরীক্ষা ৩ জুন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নেওয়া হবে। তবে পরীক্ষাসংক্রান্ত আনুষঙ্গিক কাজের জন্য পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এসময়ের পর কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তৃতীয় ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৪৬ হাজার ৫৯৮ জন।
এদিন ৩২ জেলায় পরীক্ষা সহ ১৮ জেলার সব ও ১৪ জেলার বাকি থাকা উপজেলাগুলোয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ ধাপে যেসব জেলার সব উপজেলায় পরীক্ষা হবে সেগুলো হলো- জয়পুরহাট, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, কক্সবাজার, ঝালকাঠি, সিলেট, ভোলা, বরগুনা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড়।
যেসব জেলার বাকি থাকা উপজেলাগুলোয় পরীক্ষা নেওয়া হবে সেগুলো হলো- নওগাঁ (আত্রাই, বদলগাছী, ধামুইরহাট, মহাদেবপুর ও মান্দা), নাটোর (নলডাঙ্গা, সদও ও সিংড়া), কুষ্টিয়া (ভেড়ামারা, দৌলতপুর ও কুমারখালী), ঝিনাইদহ (কোটচাঁদপুর, মহেশপুর ও শৈলকুপা), সাতক্ষীরা (আশাশুনি, শ্যামনগর ও তালা), বাগেরহাট (সদর, চিতলমারী, ফকিরহাট ও রামপাল), জামালপুর (বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও সরিষাবাড়ী), রাজবাড়ী (বালিয়াকান্দি ও সদর), পিরোজপুর (ভান্ডারিয়া, ইন্দুরকানী ও মঠবাড়িয়া), পটুয়াখালী (বাউফল, দশমিনা ও গলাচিপা), সুনামগঞ্জ (ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই ও ধর্মপাশা), হবিগঞ্জ (আজমিরীগঞ্জ, বানিয়াচং, বাহুবল ও চুনারুঘাট), কুড়িগ্রাম (ভুরুঙ্গামারী, চিলমারী, সদও ও নাগেশ্বরী) ও গাইবান্ধা (সদর, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী)।
মন্ত্রণালয় সূত্র জানায়, সহকারি শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা ২২ এপ্রিল ও দ্বিতীয় ধাপের পরীক্ষা ২০ মে অনুষ্ঠিত হয়। তিন পর্বে মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com