মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ম্যাথম্যাটিকস ডিবেটিং সোসাইটি এর প্রথম পাঠচক্র।

  • আপডেট সময় বুধবার, ১ জুন, ২০২২, ১২.৩৭ এএম
  • ৪০৮ বার পড়া হয়েছে

হারুন, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যাথম্যাটিকস ডিবেটিং সোসাইটি’র নতুন কমিটির উদ্যোগে মঙ্গলবার(৩১-০৫-২০২২) প্রথম পাঠচক্র অনুষ্ঠিত হয়।যার আলোচ্য বিষয় ছিল “মুদ্রাস্ফীতি ও বাংলাদেশের অর্থনীতি”।

উল্লেখ্য ৩০-০৩-২০২২ তারিখে ম্যাথম্যাটিকস ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদ ২০২২’র নির্বাচনে সভাপতি পদে এনামুল হক ইহাদ ও সাধারণ সম্পাদক পদে ফারজানা আক্তার টুম্পা নির্বাচিত হন।

উক্ত পাঠচক্রে সংগঠনটির সভাপতির এনামুল হক ইহাদ বলেন,”দায়িত্ব দেওয়ায় শ্রদ্ধেয় উপদেষ্টা মহোদয় স্যার,সম্মানিত মডারেটর ম্যামকে আন্তরিক ধন্যবাদ। বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চা বাড়াতে,বিভিন্ন আন্তঃবিভাগ, আন্তঃক্লাব সহ সকল প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ সর্বোপরি আমাদের এই ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে সভাপতি হিসেবে যা করণীয় নিষ্টার সাথে তা পালন করবো। বিতর্ক স্বত্তাকে লালন করে মুক্তির পথকে প্রসারিত করাই আমাদের লক্ষ্য। ইন শা আল্লাহ সকলের সহযোগিতায় সে লক্ষ্য আমরা অর্জন করবো” এছাড়া সাধারণ সম্পাদক ফারজানা আক্তার টুম্পা বলেন,”আমাকে সাধারণ সম্পাদক এর দায়িত্ব দেওয়ায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রীতি। বিতর্কের উন্নতি এবং সফলতার লক্ষ্যে নিষ্ঠার সাথে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি”।
আজকের(মঙ্গলবার) পাঠচক্রে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক,প্রচার ও প্রকাশনা সম্পাদক,বিতর্ক ও কর্মশালা বিষয়ক সম্পাদক,কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং নবাগত বিতার্কিকগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com