শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

পত্রিকার হকার ও ছেলেকে বাইসাইকেল উপহার দিলেন এক মানবতার ফেরিওশালা।

  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২, ১১.৩৪ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

আনোয়ারা আক্তার,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ  নেত্রকোনার দুর্গাপুরের পত্রিকার হকার সুজিত সাহা ও তার ছেলে নিরব সাহাকে বাইসাইকেল উপহার দিলেন মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিক্সাচালক তারা মিয়া। রোববার সকালে পৌর শহরের প্রেসক্লাব চত্বরে হকার সুজিত সাহার হাতে দুটি বাইসাইকেলের চাবি তুলে দেন তারা মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজল, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক,সহ-সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, সাবেক প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল প্রমুখ।

হকার সুজিত সাহা দীর্ঘ ২০ বছর যাবত উপজেলার বিভিন্ন স্থানে পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। সাইকেল পেয়ে রিক্সাচালক তারা মিয়াকে ধন্যবাদ জানান হকার সুজিত ।

রিকশা চালক তারা মিয়া বলেন, সুজিত দা অনেক দিন যাবত একটি পুরাতন বাইসাইকেল দিয়ে পত্রিকা বিক্রি করছে। বিষয়টি আমি দেখতে পেয়ে তাঁকে বাই সাইকেল দিলাম এবং পাশাপাশি তার ছেলে যাতে প্রতিদিন সাইকেল চালিয়ে বিদ্যালয়ে সময়মতো যেতে পারে সেজন্য তাঁকেও একটি বাইসাইকেল উপহার দিলাম। এ ধরনের সহায়তা করতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানান তারা মিয়া।

রিকশা চালক তারা মিয়া দীর্ঘ সাত বছর ধরে রিকশা চালানোর উপার্জন থেকে প্রতি দিন কিছু কিছু টাকা জমিয়ে মাস শেষে বিভিন্ন বিদ্যালয়সহ গ্রামের সাধারণ শিক্ষার্থীদের খাতা, কলম, পেনসিলসহ শিক্ষা উপকরণ বিতরণ করে। ছোটবেলায় টাকার অভাবে পড়াশুনা করতে পারেননি বিধায় প্রতি মাসেই দরিদ্র শিক্ষার্থীদের এভাবে সহযোগিতা করেন তিনি। মাঝে মাঝে তিনি অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com