শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ময়মনসিংহে তেলের পরে পেঁয়াজ, রসুন,ডিম মাছের বাজারে তেলেসমাতি।

  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২, ১১.২৫ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ সয়াবিন তেলের তেলেসমাতির পর এবার ময়মনসিংহের বাজারে বেড়েছে আটা, পেঁয়াজ, রসুন, ডিম ও মাছের দাম। তবে কমেছে গরু, খাসি ও মুরগির দাম। দেশব্যাপী টানা অভিযানের পর বাজারে খোলা সয়াবিন তেল পাওয়া গেলেও মিলছে না বোতলজাত সয়াবিন।

শনিবার (১৪ মে) বিকেলে ময়মনসিংহের প্রধান মেছুয়া বাজার ও শম্ভুগঞ্জ বাজার ঘুরে এসব তথ্য তথ্য পাওয়া যায়।

মেছুয়া বাজারের জঙ্গলবাড়ি স্টোরের বিক্রেতা বুলবুল আহমেদ বলেন, গত সপ্তাহের তুলনায় মসুর ডাল, মোটর, খোলা ও প্যাকেট আটায় কেজিতে পাঁচ টাকা করে বেড়েছে।

তিনি বলেন, ভাঙা মাসকলাই ১২০, দেশি মসুর ডাল ১৩০, ইন্ডিয়ান মসুর ডাল ১০৫, ভাঙা মসুর ডাল ৯৫, মুগডাল ১২০, ছোলা ৭০, মোটর ৬০, বুটের ডাল ৮০ টাকা, চিনি ৮০, খোলা আটা ৪০, প্যাকেট আটা ৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।

মেছুয়া বাজারের মাছ বিক্রেতা রুবেল মিয়া বলেন, ঈদের পর থেকেই মাছের আমদানি কম। নিয়মিত বাজারে যে পরিমাণ মাছ আসে শনিবার তার অর্ধেক মাছও বাজারে নেই। যে কারণে সব প্রকার মাছেই গড়ে কেজিতে ২৫ টাকা করে বেড়েছে।

তিনি বলেন, শিং মাছ ৩৫০, রুই মাছ ২৮০, মাগুর মাছ ৪৫০, দেশি টেংরা ৫০০, পাবদা মাছ ৩৫০, পুটি মাছ ৩০০, কাচকি মাছ ৬০০, বাতাসি মাছ এক হাজার, বাইম মাছ ৭০০, গুতুম ৬০০, বোয়াল মাছ ৬৫০, পাঙ্গাস মাছ ১৪০, কারপিও মাছ ৩২০, কাতল মাছ ৩৫০, তেলাপিয়া মাছ ১৭০, সিলভার কার্প মাছ ২০০, গ্লাস কার্প ৩০০, চিংড়ি মাছ ৭০০, গুলশা মাছ ৯০০ ও শোল মাছ ৫০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

একই বাজারের মেসার্স মিলন বালা পালের বিক্রেতা কাঞ্চন পাল বলেন, গত সপ্তাহের শেষের দিকে খোলা সয়াবিন তেল কোম্পানি মালিকরা দিয়েছেন। তবে বোতলজাত সয়াবিন এখনো বাজারে আসেনি।

তিনি বলেন, খোলা সয়াবিন ১৯৮ টাকা, পাম তেল ১৮৮, কোয়ালিটি ১৯৪ টাকা, সরিষার তেল ২৪০, ইন্ডিয়ান সরিষার তেল ২১০ কেজি বিক্রি হচ্ছে।

এদিকে শম্ভুগঞ্জ বাজারের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, খোলা সয়াবিন বা বোতলজাতকরণ কোনোটাই তারা পাননি। তবে কিছু সয়াবিন তেল মজুত করা ছিল। ওই তেল ২১০ টাকায় বিক্রি করছেন।

শম্ভুগঞ্জ মধ্যবাজারের ব্যবসায়ী খোকন মিয়া বলেন, ভারত থেকে পেঁয়াজ আসার খবরে হঠাৎ করেই ১০ টাকা বেড়ে ৪০ টাকা হয়ে যায়। তবে শুক্রবার থেকে পেঁয়াজ ৩৫ টাকা কেজি হয়েছে। ইন্ডিয়ান ও দেশি রসুনের কেজিতে ২০ টাকা করে বেড়েছে।

তিনি বলেন, পেঁয়াজ ৩৫, ইন্ডিয়ান রসুন ১৪০, দেশি রসুন ১০০, আলু ২০ থেকে ২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে সপ্তাহের ব্যবধানে হাঁসের ডিম ৫ টাকা বেড়ে ৫০ টাকা, দেশি মুরগির ডিম ৫ টাকা বেড়ে ৬৫, ফার্মের মুরগির ডিম ৮ টাকা বেড়ে ৪০ টাকা হালি বিক্রি হচ্ছে।

মেছুয়া বাজারের সবজি বিক্রেতা তামিম মিয়া জানান, সবজির দামে তেমন ওঠানামা নেই। পেঁপে ৫০, কাঁচা আম ৪০, কাঁচকলা ৩০, টমেটো ৪০, করলা ৫০, পটল ৪০, ঢেঁড়স ২৫, চিচিঙ্গা ৩০, ধুন্দল ৩০, ঝিঙ্গা ৪০, কাঁকরোল ৬০, শাজনা ৮০, কাঁচামরিচ ১০০, মুখি কচু ৮০, লতা ৪০, শসা ২৫, লেবু ১৫ টাকা হালি, ধনে পাতা ১৫০ টাকা কেজি, গাজর ১০০, বরবটি ৬০, কুমড়া ৪০ টাকা পিস বিক্রি হচ্ছে।

মেছুয়া বাজারের মাংস বিক্রেতা আরাফাত রহমান জীবন বলেন, গত সপ্তাহের চেয়ে খাসির মাংস কেজিতে ১৫০ টাকা কমে ৮৫০ টাকা ও গরুর মাংস ৬৫০ টাকা কেজি বিক্রি করছি।

এদিকে ব্রয়লার ১৬০, সোনালী মুরগিতে ২০ টাকা কমে ২৮০, সাদা কক মুরগিতে ২০ টাকা কমে ২৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com