ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ ছাএলীগের সাবেক সহ -সভাপতি ঈশ্বরগঞ্জের কৃতি সন্তান মাসুদ হাসান তুর্ন ১৫ মে রবিবার উপস্হিত থেকে অসহায় অটিস্টিক শিশু জান্নাতুল ফেরদৌসী কে একটি হুইল চেয়ার উপহার দেন। এলাকায় এসে অসহায়দের পাশে দাড়িয়েছেন মানবসেবা দানকারী মাসুদ হাসান তুর্ন।এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের একাদিকবার নির্বাচিত চেয়ারম্যান মো: আবু হানিফা (হানিফ), ওয়ার্ডের মেম্বার মো:আবুল খায়ের ফকির, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক,ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রশিদ সহ এলাকার মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তি সহ আরো অনেকেই ছিলেন।