বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

শেখ ফজলে নূর তাপস তার নিজের ভোট দেন জয়ের ব্যাপারে আশাবাদী

  • আপডেট সময় শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০, ১২.৪১ পিএম
  • ৩০২ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার নিজের ভোট প্রদান করেছেন।
আজ শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তাপস তার ভোট দেন। এ সময় তার সহধর্মিণী আফরিন তাপস উপস্থিত ছিলেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘জয়ের ব্যাপারে আমি আশাবাদী। বিপুল ভোটে বিজয়ী হব। নৌকা মার্কায় ভোট দিয়ে ঢাকাবাসী উন্নয়নের পক্ষে ভোট দিবেন। আমরা সুনির্দিষ্ট উন্নয়নের রূপরেখা দিয়েছি। আমরা জিতলে সেভাবেই কাজ করব।
ইভিএমে ভোট প্রদান প্রসঙ্গে তিনি বলেন, এই প্রথম আমি ইভিএমে ভোট দিলাম। খুব সহজে ভোট দিতে পারলাম। আমি নিশ্চিত ইভিএমে আমার ভোটটি সঠিকভাবে প্রয়োগ হয়েছে।
বিএনপি প্রার্থীর এজেন্ট না দিতে পারা প্রসঙ্গে আওয়ামী লীগ মনোনীত এ মেয়র প্রর্থী বলেন, তাদের সাংগঠনিক ক্ষমতা না থাকলে আমাদের কি করার আছে।
সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, তথা ডিএসসিসি’তে মোট ভোটার ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন। এই সিটিতে ভোটকেন্দ্র ১ হাজার ১২৪টি, ভোট কক্ষ রয়েছে পাঁচ হাজার ৯৯৮টি। দক্ষিণ সিটিতে মোট ওয়ার্ড সংখ্যা ৭৫টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ২৫টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com