বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পদ্মাসেতু প্রকল্পে কর্মরত চীনা কর্মীদেরকে নজরদারিতে রাখা হয়েছে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০, ৫.১২ পিএম
  • ২৯০ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় দেশটি থেকে ফিরে আসা পদ্মা সেতু প্রকল্পে কর্মরত ৩৫ জন চীনা কর্মীকে নজরদারিতে রাখা হয়েছে।

বুধবার ঢাকায় সাংবাদিকদের এ তথ্য জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জানুয়ারি মাসের ১৮ তারিখ থেকে পদ্মা সেতু প্রকল্পের যে সকল কর্মীরা ফেরত এসেছেন, তাদের ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী ১৪ দিন ৩৫ জনক সকল কর্মকাণ্ডের বাইরে রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, চীন থেকে বাংলাদেশীরা দেশে ফিরে আসলে তাঁদের পুরো পর্যবেক্ষণে রাখা হবে। চীন থেকে বাংলাদেশী শিক্ষার্থীদের ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন।

আব্দুল মোমেন জানান, চীনে অবস্থানরত বাংলাদেশীদের মধ্যে যদি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে সে দেশের সরকার তাদের পুরো চিকিৎসার দায়িত্ব নেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com