সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ভারতের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গোটা ভারত জুড়ে প্রতিবাদ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০, ১২.৩৭ পিএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

ভারতের নাগরিকত্ব বিষয়ক সংশোধনী আইন বা যাকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলা হয় তার বিরুদ্ধে গোটা ভারত জুড়ে প্রতিবাদ বিক্ষোভের ঝড় বইছে। গত ১২ই ডিসেম্বর ভারতের সংসদে এই আইন পাশ করা হয়।

এই সংশোধনীর কারণে ২০১৫ সালের আগে আফগানিস্তান , পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু, জৈন , শিখ, বৌদ্ধ , খ্রীষ্টান এবং পারসিরা উপকৃত হবে কিন্তু এতে মুসলমানদের অন্তর্ভূক্ত করা হয়নি। প্রস্তাবিত ন্যাশনাল রেজিস্ট্রশান অফ সিটিজেন্স বা এন আর সি থেকে এই মুসলমানরা বাদ পড়ছেন।

এই আইনকে বৈষম্যমূলক বলে এর বিরুদ্ধে ভারতের বিভিন্ন অঞ্চলে প্রতিবাদ হয়েছে। প্রতিবাদ বিক্ষোভে যে কেবলমাত্র মুসলমানরা অংশ নিয়েছেন তা নয় এতে সকল ধর্মের লোক যোগ দিয়েছেন। দ্য ইকনমিস্ট পত্রিকা পরিস্কার করে লিখেছে নরেন্দ্র মোদির সরকার ভারতে যে বিভাজনের রাজনীতি শুরু করেছেন, তা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র্রের জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ।

যে ধর্মনিরপেক্ষতার আদর্শ নিয়ে ভারতের যাত্রা শুরু, ভারতীয় প্রজাতন্ত্র দিবসের ৭০তম বার্ষিকী এই তো মাত্র চার দিন আগেই উদযাপিত হলো, যে প্রজাতন্ত্রের সংবিধানে ধর্মনিরপেক্ষকতা খচিত রয়েছে, সেই প্রজাতন্ত্র কি ক্রমশই ধর্মবাদী রাষ্ট্রে পরিণত হবে?

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com