বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা দেবীদ্বারের মুরগী ব্যবসায়ীকে চান্দিনার নুরীতলায় মাইক্রোবাসে ছুরিকাঘাতে হত্যা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০, ৭.১৭ পিএম
  • ৩৭৫ বার পড়া হয়েছে

এ আর  আহমেদ হোসাইন
(দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি//

গত রোববার সন্ধ্যায়  ঢাকা – চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কের নুরীতলা নামক এলাকায় মাইক্রোবাসে মিজানুর রহমান (৩৮) নামে এক মুরগি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কে নূরীতলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মিজানুর রহমান কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১২ নং ভানী ইউপির বরাট গ্রামের সাবেক সিরাজুল ইসলাম মেম্বারের ছেলে।

নিহতের ভাগিনা রাসেল জানান, রোববার সকালে বরাট বাজারে মিজানুর রহমানের দোকানে মুরগি কিনতে যায় পার্শ্ববর্তী সাইতলা আদর্শ (গুচ্ছ) গ্রামের মো. আজিজ ও মাতা.শিল্পী আক্তারের এর ছেলে আহাম্মদ আলী। ওই সময়ে মিজানুর রহমান এর ছোট ভাই সফিউল্লাহ সুফী দোকানে বসা ছিল। আহাম্মদ আলী মুরগি কেনার পর ফোন করার অযুহাতে সফিউল্লাহ’র ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। সারাদিনেও মোবাইল ফোনটি ফেরত দেয়নি। সন্ধ্যায় ৭ টার সময় মিজানুর রহমান মাইক্রোবাস যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা থেকে বাড়ি ফেরার সময় ওই গাড়িতে আহাম্মদ আলীর সঙ্গে দেখা হয়।

এ সময় দুই জনের মধ্যে মোবাইল ফোনের বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গাড়িটি নূরীতলা নামক স্থানে পৌঁছালে আহাম্মদ আলী ছুরি দিয়ে মিজানুর রহমানের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে। পরে অস্ত্রের মুখে চালককে হুমকি দিয়ে গাড়ি থামিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন মিজানুর রহমান কে মূমুর্ষ অবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- খবর পেয়ে সঙ্গে সঙ্গে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঘটনাস্থলে যাই। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com