শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ডায়মন্ড হাউসের শুভেচ্ছাদূত হলেন অপু বিশ্বাস।

  • আপডেট সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ৫.২৮ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে চলচ্চিত্র ঘিরেই তার সব ব্যস্ততা। চলচ্চিত্রের পাশাপাশি স্টেজ শো, শুভেচ্ছাদূত হওয়া নিয়ে ভালোই ব্যস্ত সময় যাচ্ছে তার। নতুন খবর হলো- আবারও শুভেচ্ছাদূত হলেন ঢালিউডের শতাধিক সিনেমার এই নায়িকা।

গত সোমবার (১১ এপ্রিল) রাজধানীর একটি রেস্তোরাঁয় ডায়মন্ড হাউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডি এম ডি সৌমেন সাহা।

চুক্তি শেষে ক্রেতাদের উদ্দেশ্যে অপু বিশ্বাস বলেন, ডায়মন্ড হাউজের পণ্যে দেখার পর আমি তাদের ডিজাইনের ভক্ত হয়ে গেছি। তাদের কালেকশন আমার ভালো লেগেছে। তারা খুব অল্প সময়ে বেশ পরিচিতি পেয়েছেন। এর সঙ্গে যুক্ত হওয়ার আগে পণ্যের মান যাচাই করে নিয়েছি। আমি দুই মাস তাদের ডায়মন্ড ব্যবহার করেছি। তারা দাম নির্ধারণ করেছে হাতের নাগালে। আমার ভক্ত ও ক্রেতাদের উদ্দেশ্যে বলতে চাই যে, এই ঈদে যারা বেশি ডায়মন্ড কিনবে তাদের মধ্যে তিনজন ভাগ্যবান চাঁদরাতে আমার সঙ্গে ডিনারের সুযোগ পাবেন।

অপু বিশ্বাসকে শুভেচ্ছাদূত হিসেবে বেছে নেওয়ার কারণ জানিয়ে সৌমেন সাহা বলেন, তিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় স্বনামধন্য একজন নায়িকা। আমরা চেয়েছি তিনি আমাদের সঙ্গে যুক্ত হলে আমাদের প্রতিষ্ঠানটি দেশব্যাপী আরও নাম ছড়িয়ে পড়বে। সেই ভাবনা থেকে তাকে প্রস্তাব দিলে তিনি যাচাই-বাছাই করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। পণ্যের মানের ব্যাপারে আমরা বেশ সচেতন। কেউ নকল কিংবা নিম্নমানের প্রমাণ করতে পারলে তাকে দ্বিগুণ টাকা দেয়া হবে।

খুব শিগগিরই চট্টগ্রামে ডায়মন্ড হাউজের শো-রুম উদ্বোধন হবে। শুভেচ্ছাদূত হওয়ার অংশ হিসেবে প্রধান অতিথি হিসেব নতুন শো-রুমটি উদ্বোধন করবেন অপু বিশ্বাস।

এ সময় অপু বিশ্বাস দেশবাসীকে আগাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, সামনেই আমাদের বাংলা নববর্ষ বরণের দিন। বাংলা নববর্ষ আমাদের একটি সার্বজনীন বাঙালি উৎসব। প্রতিবছরই আমরা ঘটা করে বাংলা নববর্ষকে বরণ করি। করোনার কারণে গত দুই বছর এই উৎসবটি পালন করতে পারিনি। এ বছর রমজান উপলক্ষে বাংলা নববর্ষ আমরা হৈ-হুল্লোড়ের মধ্যে বরণ করতে পারব না। তারপরও বলব ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ইফতার ও সেহরির মধ্যে যেন বৈশাখের আমেজ থাকে তা আশা করছি।

অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন বাপ্পি চৌধুরী। এদিকে, তার মুক্তির অপেক্ষায় আছে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’, সোলাইমান লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’, ডায়েল রহমানের ‘ঈসা খাঁ’, কলকাতায় সুবীর মণ্ডল পরিচালিত ‘শর্টকাট’ সিনেমাগুলি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com