শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ইটভাটায় ধর্ষণে ব্যর্থ হয়ে হামলা, নারীসহ ৩ শ্রমিক জখম

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ৮.১৫ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ  ধর্ষণে ব্যর্থ হয়ে ইটভাটায় কর্মরত নারীসহ তিন শ্রমিককে পিটিয়ে রক্তাক্ত জখম করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে খাগড়াছড়ি উপজেলার জিরো মাইল নামক স্থানে অবস্থিত এমআরবি ইটভাটায়। নির্যাতনের শিকার ওই তিন শ্রমিকের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি ও রায়পুর উপজেলায়।

রামগতি উপজেলার চর নেয়ামত গ্রামের মৃত শাহ আলমের ছেলে আলাউদ্দিন মাঝির প্রলোভনে একই এলাকার নুর আলমের ছেলে মোঃ মজিবুল হক (৩৫), স্ত্রী বিবি আমেনা (২৫) ও শিশু ছেলে সুজন (১৭) এবং রায়পুর উপজেলার চরবংশির উদমারা এলাকার আব্দুল খালেকের ছেলে মোঃ লিটন হোসেন (২৪) ছয় মাস পূর্বে চুক্তিতে কাজ করতে খাগড়াছড়ির ওই ব্রিকফিল্ডে যায়। বিবি আমেনা শ্রমিকদের রান্নার কাজ করতেন।

কিছুদিন যাওয়ার পর আলাউদ্দিন মাঝির কুনজরে পড়ে বিবি আমেনা। প্রায় সময় একা ঘরে ঢুকে আমেনাকে জড়িয়ে ধরা, স্পর্শকাতর স্থানে হাত দেয়া, টয়লেট – গোসলখানায় ঢুকে জড়িয়ে ধরাসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল আলাউদ্দিন মাঝি। বিবি আমেনা ঘটনাটি ইটভাটা ম্যানেজার, মালিক ও স্থানীয় আর্মি ক্যাম্পে জানিয়েও কোনো ফল পায়নি।

গত শনিবার আলাউদ্দিন মাঝি অতর্কিতভাবে লিটনের উপর চড়াও হলে মজিবুল হক এগিয়ে আসে। এসময় আলাউদ্দিন মাঝি মাটিকাটা কোদালের ডাঁট দিয়ে মজিবুল হক ও লিটনকে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে। আহতদের আত্মচিৎকারে অন্যান্য শ্রমিকরা এগিয়ে এসে খাগড়াছড়ি জেলা সদর হাসপা

তালে ভর্তি করে। আহত তিনশ্রমিকসহ শিশু সুজনের পাওনা মোট ৭৩ হাজার টাকা না দিয়ে তাদের ইটভাটা থেকে তাড়িয়ে দেয়া হয় বলে ভুক্তভোগীরা এ প্রতিবেদককে জানায়।
বর্তমানে তারা গ্রামের বাড়িতে নিরাপত্তাহীনতায় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com