শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ৮

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ৬.২২ পিএম
  • ১৫২ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বরগুনার আমতলীতে দেলোয়ার বয়াতি (৪০) নামে এক হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পটুয়াখালী র‍্যাব-৮।

সোমবার রাত সাড়ে ৮ টার সময়ে উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকার মেসার্স মাদবর মটরস এর পূর্ব পাশের রাস্তা থেকে হেরোইন ক্রয়-বিক্রয়ের সময় দেলোয়ারকে গ্রেফতার করা করা হয়। গ্রেফতারকৃত দেলোয়ার আমতলী উপজেলার কালিপুরা গ্রামের জালাল বয়াতির ছেলে।

র‍্যাব-৮ পটুয়াখালী এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মোঃ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌঁড়ে পালানোর সময়ে একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতকে তল্লাশি করে তার থেকে ২৪ গ্রাম হেরোইন, পাঁচশত টাকা,মোবাইল ও সিম জব্দ করা হয়েছে।জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য এক লাখ বিশ হাজার টাকা।ওই মাদক ব্যবসায়ী এলকায় বসবাস করে বরগুনা জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।এ ব্যাপারে র‍্যাব বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com