শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ঢাকার শাহজালাল বিমানবন্দরে দুই বিমানের মধ্যে সংঘর্ষ

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ১২.২৭ এএম
  • ৪০৬ বার পড়া হয়েছে

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার (১০ এপ্রিল) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৩৭ বিমানের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিমান দুটির সামান্য ক্ষতি হয়েছে।

বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার ইউএনবিকে জানান, আগে থেকেই রক্ষণাবেক্ষণের জন্য বোয়িং ৭৭৭ বিমান বিমানবন্দরের হ্যাঙ্গারে (উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের স্থান) পার্ক করা ছিল। রবিবার দুপুর ১টা ৪৫ মিনিটে বিমানের আরেকটি বোয়িং ৭৩৭ বিমান রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারের দিকে নেওয়া হয়। তখন একটার সঙ্গে আরেকটির ধাক্কা লেগে কিছু ক্ষতি হয়।

তিনি বলেন, “ঘটনা তদন্তে কমিটি গঠন করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

ইউএনবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com