শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

গ্রাম ডাক্তার ও প্রাইভেট হাসপাতালে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা।

  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ৯.৫৬ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

মল্লিক মো: জামাল,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বরগুনার তালতলীতে তিনটি প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও তালতলী ইসলামী হাসপাতাল নামের একটির অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।

আজ সোমবার (১১এপ্রিল) সকালে ১০টার দিকে তিনটি প্রাইভেট হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাওসার হোসেন তিনটি হাসপাতালসহ ও বিসমিল্লাহ ড্রাগ হাউস স্বত্বাধিকারী এবং গ্রাম ডাক্তার মো.মহাসিন রেজাকে জরিমানা করে।

সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে,উপজেলার হাসপাতাল রোডে তিনটি প্রাইভেট হাসপাতাল অবস্থিত রয়েছে।
এসব অবৈধ প্রাইভেট হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে।সংবাদ প্রকাশিত হলে হাসপাতালের ঊর্ধ্বতন
কর্মকর্তা দৃষ্টিগোছর হলে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিউ পপুলার ডায়াগনস্টিক ল্যাবকে ৩০০০০ হাজার টাকা,তালতলী ইসলামী হাসপাতাল কে ২৫০০০ হাজার টাকা ও অপারেশন থিয়েটার সিলগালা,তালতলী ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না দেখাতে পারায় ৫০০০ হাজার টাকাসহ গ্রাম ডাক্তারের সনদ না দেখাতে মো. মহাসিন রেজা কে ৩০০০০ হাজার জরিমানা করা হয়।এসব হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসার নামে প্রথমেই ভুতুড়ে বিল ধরিয়ে দেওয়া হয়। এর মধ্যে থাকে বিভিন্ন ধরনের ডায়গনস্টিক টেস্ট, ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী কেনা ও সার্ভিস চার্জ। এভাবে রোগী ও স্বজনদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে থাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাওসার হোসেন বলেন,বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী তিনটি প্রাইভেট হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না দেখাতে পারায় জরিমানাসহ ও একটির অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে উপজেলা প্রশাসন সব সময় সোচ্চার রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com