মুহম্মদ আবুল বাশার:
ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে নেত্রকোণা সমিতি ময়মনসিংহ এর দোয়া ও ইফতার মাহফিল গত ৮মার্চ অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান।
সমিতির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আবদুল হক এর সভাপতিত্বে ও সহ- সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুল হাফিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জহিরুল ইসলাম খান জামাল।এছাড়াও আরো বক্তব্য রাখেন সমিতির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ডা: এ কে এম সিদ্দিকুর রহমান, সমিতির সম্মানিত উপদেষ্টা বিসিক শিল্প নগরীর ডিজিএম মো. আব্দুস ছালাম, সমিতির সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ এবং লেখক , গবেষক , কয়েকটি বই প্রণেতা ও সহ সভাপতি জয়তিরমী সাহা, সমিতির উপদেষ্টা সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনজুরুল হক, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাচ্চু এবং তথ্য ও গবেষণা সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক সহকারী প্রধান শিক্ষক মো: চান মিয়া ফকির সহ অন্যান্য নেতৃবৃন্দ।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত ময়মনসিংহ এর কর্ণধার , জনপ্রিয় উপস্থাপক ও তথ্য ভাণ্ডার বলে খ্যাত গবেষক সুমন ঘোষ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক ও যুগ্ম সম্পাদক আনিসুর রহমান খান, ও সদস্য সচিব সাইয়্যেদুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন নির্বাহী সদস্য মাহমুদ খান, এস এম রফিক ফেরদৌস , অর্থ সম্পাদক মো:হামিদুর রহমান মহিলা বিষয়ক সম্পাদক হোসনা আহমেদ রুনা প্রমুখ । ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অতি জনপ্রিয় সম্মানিত মেয়র ইকরামুল হক টিটু ও সমিতির প্রয়াত প্রাণপুরুষ এড
আনিসুর রহমান খান স্মৃতি পরিষদের সভাপতি এড. মোয়াজ্জেম হোসেন বাবুল এর সুস্থতা কামনা এবং সদ্য প্রয়াত সমিতির নির্বাহী সদস্য ও বাকৃবি এর ডেপুটি রেজিস্ট্রার খন্দকার সাজ্জাদুর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। মুনাযাত পরিচালনা করেন হাফেজ মুফতি সাইফুল্লাহ