শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ময়মনসিংহে ট্রাক চাপায় সিএনজি চালক-সহ নিহত ৩

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ১১.২৫ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

 দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহের ভালুকায় মাটিবোঝাই ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরের দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ধলিয়া রাংচাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভালুকা উপজেলার পরুরা এলাকার আব্দুল মতিন (৫০) ও একই এলাকার হোসেন আলী (৪৫)। তবে আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিবিসি ২৪ কে বলেন, ভালুকা-গফরগাঁও সড়কের ধলিয়া রাংচাপড়া এলাকায় যাত্রী বোঝাই একটি সিএনজি দাঁড়িয়েছিল। এ সময় গফরগাঁও থেকে ভালুকাগামী মাটিবোঝাই ট্রাক সিএনজিকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুজন মারা যান। গুরুতর আহত হন আরও চারজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছেন। পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মো. আক্তারুজ্জামান এই প্রতিবেদককে বলেন, ‘হাসপাতালে আনার পর এক তরুণ মারা গেছেন। তবে তার বয়স ১৯ থেকে ২০ বছর হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com