শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় মা, ছেলেসহ নিহত ৩

  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ৮.১৭ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।
বুধবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে সদর উপজেলার মুলজান পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-হাফিজুর রহমান (৩৫) ও তার মা হাসেমা বেগম (৫৫)। তাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া এলাকা থেকে ঢাকার দিকে যাচ্ছিল নিউ ভিলেজ লাইন পরিবহনের মিনিবাস (টাঙ্গাইল-জ ১১-০০১১)। ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৩৫ বছরের এক যুবক মারা যান।
আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পর মা-ছেলে মারা যান। তবে নিহত অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও তার সহযোগী পালিয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com