শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

হযরত শাহ সূফি বাহাউদ্দিন (রহ.) দরবার শরীফের অকার্যকর কমিটির বিরুদ্ধে সম্পত্তি জবর দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ।

  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ৭.৩৬ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের দালাল বাজারের হযরত শাহ সুফি বাহাউদ্দিন রহমতউল্লাহ দরবার শরীফের ওয়াকপকৃত সম্পত্তি জবর দখল, সৌন্দর্যবর্ধন ভাঙচুর করাসহ অকার্যকর কমিটি কর্তৃক অর্থ আত্মসাৎ ও দরবার শরীফের জমি দখলের প্রতিবাদে মুসল্লি, ভক্ত আশেকানদের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আলী হায়দার চৌধুরীর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মোঃ হাসান, মোহাম্মদ শহীদুল্লাহ, আব্দুল জব্বার, নুর আলম, মোঃ শাহাব উদ্দিন, আবুল কাশেম, হুমায়ুন কোভিদ মোঃ কোভিদ হোসেন আজাদ মেম্বার মোঃ বেলায়েত, মনির হোসেন, হাজী মমিন, তসলিম উদ্দিন, আবু যায়েদ ও শাহজাহানসহ প্রায় শতাধিক ভক্ত আশেকান। প্রতিবাদ সভায় বক্তারা বলেন -জনৈক মিলনের কিশোর গ্যাং দিয়ে সম্পন্ন অবৈধভাবে দরবার শরীফের সৌন্দর্যহানী, টয়লেট ও খানকা শরীফ ভাঙচুর ইত্যাদি ক্ষতিসাধন করে। এতে দরবার শরীফের ভক্তদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। অকার্যকর কমিটি সাজিয়ে দরবার শরীফের সাড়ে ৮ একর সম্পত্তি দখলে নেয়ার পাঁয়তারা করছে অবসরপ্রাপ্ত এক যুগ্ম সচিব।

তার নামে স্থানীয় ভাবে মিলন ও সামুসহ পঁনেরো বিশজনের একটি বাহিনী। দরবার শরীফের উন্নয়ন না করে তারা অর্থ আত্মসাৎ করে আসছে। এতে করে দরবার শরীফের বক্তর প্রতিবাদ করতে গেলে মিলন হোসেনের লেলিয়ে দেয়া কিশোর গ্যাংয়ের লাঞ্ছনার শিকার হন হযরত শাহ সুফি বাহাউদ্দিন রহমতউল্লাহ এর পুত্রা হযরত মাওলানা মোঃ হাসান। তারা আলী হায়দার চৌধুরী ওরফে প্রিয়াকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাজারে ধাওয়া করে। বর্তমানে আলী হায়দার চৌধুরী ওরফে প্রিয়া প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে এ প্রতিবেদককে জানায়।

এ বিষয়ে মিলন বলেন- যে দরবার শরীফের সঠিক রক্ষণাবেক্ষণ করতে পারবে তাকেই মতোয়াল্লী দিয়ে সুন্দর একটি কমিটি দেওয়া হোক। দরবার শরীফের খানকা ও সৌন্দর্যবর্ধন ভাঙচুরের বিষয় মিলন বলেন উত্তেজিত কিছু কিশোর বয়সী ছেলে তা ভেঙেছে। কেন ভেঙেছে আমি নিজেও জানিনা।
পুকুর ও জমি দখলের বিষয়ে প্রশ্ন করলে মিলন কোনো মন্তব্য না করেই মুঠোফোনের লাইন কেটে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com