শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কিশোরগঞ্জে দাওয়াত খেতে আসা শিশুকে চেতনা নাশক ঔষধ প্রয়োগে করে গণধর্ষণ, গ্রেফতার ১।

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ১১.৪২ পিএম
  • ৫১৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ কিশোরগঞ্জে দাওয়াত দিয়ে এনে ১২ বছরের এক শিশুকে গণধর্ষণের ঘটনায় মো. আতাউর রহমান আতিক (৪৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প। রোববার (৩ এপ্রিল) র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

শিশু গণধর্ষণ মামলার গ্রেপ্তারকৃত আসামি মো. আতাউর রহমান আতিক জেলার কটিয়াদী উপজেলার বাগবের গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে। এ মামলার অপর আসামি মো. আনিছ (৪৫) পলাতক রয়েছে। সে কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া মোল্লাপাড়া এলাকার মৃত সায়েমের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দূর সম্পর্কের আত্মীয়তার সূত্র ধরে মো. আনিছ তার ছেলের খৎনা উপলক্ষে মোবাইল ফোনে ভিকটিমের পিতাকে দাওয়াত দেয়। ভিকটিমের পিতা অসুস্থ থাকায় অপারগতা জানালে আনিছ ভিকটিম এবং তার বড় ভাই (১৫) কে পাঠানোর অনুরোধ করে।

সে অনুযায়ী আনিছ ওই শিশু ও তার ভাইকে আনার জন্য গত ২৮ মার্চ দুপুরে মো. আতাউর রহমান আতিক মোটর সাইকেলে করে ভিকটিমের পিতার বাড়ি কটিয়াদীতে যায় এবং বিকালে তাদের নিয়ে কিশোরগঞ্জে আনিছের বাড়িতে নিয়ে আসে।

আনিছ ওরফে আনাছ ও আতিকের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিমের সাথে অসৎ কার্য সম্পাদনের উদ্দেশ্যে প্রস্তূতি নিয়ে রাখে। আতিক বাচ্চাদেরকে নিয়ে আনিছের বাসায় গেলে আনিছ বাচ্চাদেরকে চেতনা নাশক ঔষধ মিশ্রিত দই ও মিষ্ট খেতে দেয়।

এই মিষ্টি ও দই খাওয়ার পরপরই বাচ্চা দুইটি অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের জ্ঞান ফিরলে সে দেখতে পায়, আতিক তাকে ধর্ষণ করছে।

ভিকটিম এতে আপত্তি জানালে আনিছ তাকে ধারালো ছুরির ভয় দেখায় এবং আতিক ও আনিছ উভয়ই তার ওপর শারীরিক নির্যাতন চালায়।

পরবর্তীতে ঘটনাটি এলাকায় জানাজানি হলে গ্রাম্য সালিশের মাধ্যমে আতিককে তিন লাখ টাকা জরিমানা করে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হয়। কিন্তু আতিক টাকা পরিশোধ না করে এলাকা হতে পালিয়ে যায় এবং টাকা দিতে অসম্মতি জানায়।

অপরদিকে ভিকটিমের অবস্থা সংকটপন্ন হওয়ায় রুবেল নামে আতিকের একজন প্রতিবেশী তাকে নিয়ে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান।

পরবর্তিতে রুবেল ভিকটিমের পক্ষ হইতে আতিকের কাছে মোবাইল ফোনে জরিমানার টাকা দাবি করলে আতিক র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পে এসে অপহরণের একটি মিথ্যা অভিযোগ করে।

অপহরণের অভিযোগটি তদন্ত শুরু করলে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গণধর্ষণের আলামত পায়।

এরই প্রেক্ষিতে রোববার (৩ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া এলাকা থেকে মো. আতাউর রহমান আতিককে আটক করা হয়।

এ ঘটনায় আতিক ও আনিছের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু দমন আইন ২০০০ সনের (সংশোধনী ২০০৩) এর ৯(৩) ধারায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত অপর আসামি আনিছকে ধরার জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com