শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নিখোঁজের ১ দিন পর নেত্রকোনার সুরেশ্বরী নদী থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার।

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ১১.৩৬ পিএম
  • ১৫৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ

নেত্রকোনার দুর্গাপুরে জিহাদ (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী স্থানীয়দের সঙ্গে সোমেশ্বরী নদীতে লাকড়ী ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ২৯ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ডুবুরি ও ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘক্ষন চেষ্টা করে মঙ্গলবার বিকেল ৪ টায় ব্যর্থ হয়ে চলে যায়। পরে একই উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের এক বোবা ছেলে ডুব দিয়ে খোঁজাখুঁজি শুরু করলে বিকেল সাড়ে ৪ টায় ঘটনাস্থল কামারখালী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে সে। নিহত জিহাদ উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভবদেবপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থী জিহাদ ঢাকার একটি মাদ্রাসায় পড়াশুনা করতো। রোববার (৩ এপ্রিল) সে ঢাকা থেকে বাড়িতে আসে। সোমবার সকালে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেলে স্থানীয়দের সাথে নদীতে লাকড়ী ধরতে নামে জিহাদ। লাকড়ী ধরার এক পর্যায়ে দুপুর ১২ টায় সে নিখোঁজ হয়। বিষয়টি স্থানীয়রা দেখে জিহাদের পরিবার ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ চালায়।

দুর্গাপুর থানার ওসি মীর মাহাবুবুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com