শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

হাত-মুখ বেঁধে দলবদ্ধভাবে গৃহবধূকে ধর্ষণ।

  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৭.৩৭ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় এক গৃহবধূকে (২৫) হাত-মুখ বেঁধে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২৮ মার্চ উপজেলার নাসিরাবাদ ইউয়িনের আলেখারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার (৩ এপ্রিল) বিকেলে ওই গৃহবধূ বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী ৪ বছর আগে মারা যান। এরপর থেকে এক ছেলে ও এক মেয়ে নিয়ে বাবার বাড়ি খাকান্দা গ্রামে বসবাস করছিলেন। গত ২৮ মার্চ বিকেলে ওই গৃহবধূর পার্শ্ববর্তী আলেখারকান্দা গ্রামে পাওনা টাকা আনতে চাচা শ্বশুর লুৎফর রহমানের কাছে যান। কিন্তু শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে সন্ধ্যা হয়ে যায়। এসময় তিনি তার শ্বশুর বাড়ির এলাকার দুই যুবক আসাদুল ও আলামিনকে সঙ্গে নিয়ে বাবার বাড়ির দিকে রওনা হন।
কিন্তু পথিমধ্যে তারা আলেখারকান্দা আউড়াবাগ বাগানের কাছে পৌঁছালে প্রায় ৪/৫ যুবক তাদের আটকিয়ে রাখে। এসময় স্থানীয় রুবেল, শাহীন, সজিব, রাকিব, হাসিবুল ধারালো চাকুর ভয় দেখিয়ে আসাদুল ও আলামিনকে মারধর করে এবং ওই গৃহবধূর হাত ও মুখ বেঁধে পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে যায় ও রাতভর গণধর্ষণ চালায়। সকালে বাবার বাড়ি ফিরে গৃহবধূ তার পরিবারের সদস্যদের কাছে ধর্ষণের ঘটনা খুলে বলেন।

ভাঙ্গা থানার এসআই মো. তাহসিন জানান, ওই গৃহবধূকে ভাঙ্গা থানা হেফাজতে রাখা হয়েছে। আজ সোমবার তার স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দি নেওয়ার জন্য ফরিদপুর আদালতে পাঠানো হবে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com