শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

টাঙ্গাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ২০টি বসতঘর।

  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৭.২৯ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের মির্জাপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ২০টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষতি হয়েছে কয়েক লাখ টাকার। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার সৈয়দপুর এলাকায় বাদল খানের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার এবং মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রান্নাঘরে থাকা গ্যাসের সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ২০টি ঘর ভস্মীভূত হয়।
মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলায়তে হোসেন বলেন, গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করা হবে।

এদিকে খবর পেয়ে গোড়াই ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর ও ইউপি সদস্য মো. আদিল খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলাপ করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে বলে তারা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com