শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ফুলবাড়ীতে মালিকানা সম্পত্তি নিয়ে মিথ্যা প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৫.৩৬ পিএম
  • ৪১৫ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:   আইনগত বৈধ মালিকানা সম্পত্তিকে জনসাধারণের কবরস্থান মরমে অপপ্রচার এবং অযৌক্তিক মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মো.আনোয়ারুল কাদির ও তার পরিবারের সদস্যরা।
সোমবার সকাল ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাব সভাকক্ষে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন তার ছেলে এএসএম আসাদুজ্জামান,চাচাত ভাই কোরবান আলী ও ফুপাত ভাই মিজানুর রহমান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো.আনোয়ারুল কাদির বলেন,জমিদার পূর্ণ চন্দ্র চৌধুরী, ওই সম্পত্তি ভোগ দখল করা কালীন ১৯৪৮ সালে হুকুমনামা মূলে আমার পিতা আব্দুল জব্বারকে পত্তন দেন। পত্তন সূত্রে এস. এ. ২৩৩ নং খতিয়ানে আমার পিতা আব্দুল জব্বারের নামে রেকর্ড ভুক্ত হয়। আমার পিতা আব্দুল জব্বার ওই জমি ভোগদখল করা কালিন ১৯৯৫ সালে রেজিস্ট্রিকৃত ২৩৯ নং হেবাবিলএওয়াজ দলিল মুলে আমি এবং আমার ভাই মোঃ কামরুল হাসান এর কাছে হস্তান্তর করেন। সেই সূত্রে আমি ওই সম্পত্তি গত ২০০৯ সালে  আমার নামে নামজারী করে ভোগ দখল করে আসছি।
জনৈক আলতাফ হোসেন সামাজিক বিশৃঙ্খলাকারী আদালত অবমাননাকারী লোকজনদের সঙ্গে লইয়া গত ১ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা ফুলবাড়ি ঢাকা মোড় নামক স্থানে ওই সম্পত্তির স্বত্বের প্রকৃত মালিকানা বিষয়ের তথ্য গোপন করে, নিজ স্বার্থ হাসিল করার অসৎ উদ্দেশ্যে আমার এবং আমার ওয়ারিশগনকে সামাজিক ও মানুষিক ভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার জন্য অযৌক্তিক মানববন্ধন করেন। মহাসড়কের যান চলাচল বাধা সৃষ্টি করে জনমনে আতংক সৃষ্টি করে প্রকৃত ও সত্য গোপন করে মানুষের মনে আমার ও আমার ওয়ারিশগণের নামে জবরদখলদার উল্লেখ করে সামাজিক বিশৃঙ্খলা ও জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেন। তাই আমি এবং আমার পরিবারের লোকজন ওই কথিত মানববন্ধনের তীব্র  নিন্দা ও প্রতিবাদ
জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com