শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কিশোরগঞ্জে নাতনিকে ধর্ষন,দাদা গ্রেফতার।।

  • আপডেট সময় রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ১১.০০ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ  কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবু সাঈদ নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পর্কে ধর্ষণের শিকার কিশোরীর চাচাতো দাদা। আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পরিবার ও মামলা সূত্রে জানা যায়, সাঈদ ওই কিশোরীকে মাদরাসায় যাওয়া-আসার পথে ঠাট্টার ছলে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ওই কিশোরী তার মাকে জানায়। পরে বিষয়টি জানাজানি হয়। এতে ক্ষিপ্ত হন আবু সাঈদ। গত শনিবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে ছাত্রীটি বাড়ি থেকে মাদরাসায় যাচ্ছিল। এ সময় কৌশলে তাকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন আবু সাঈদ।

শনিবার বিকেলে কিশোরীর মা বাদী হয়ে আবু সাঈদকে একমাত্র আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। ওই দিন দিবাগত রাতেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, মেয়েটির মায়ের দায়ের করা মামলায় একমাত্র আসামি আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com