বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মগবাজার এলাকা থেকে বাংলাদেশী জাল মুদ্রাসহ বিদেশী নাগরিক গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০, ১.০৯ পিএম
  • ৩৩৮ বার পড়া হয়েছে

রাজধানীর মগবাজার এলাকা থেকে এক লাখ টাকা মূল্যমানের বাংলাদেশী জাল মুদ্রাসহ একজন বিদেশী নাগরিককে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম(সিটিটিসি)।

গ্রেফতারকৃতের নাম বাকাউ কামারা (Bkaou Camara)। সে মালির নাগরিক। এসময় জাল মুদ্রা তৈরিতে ব্যবহৃত  কাগজ ও কেমিক্যাল উদ্ধার করা হয়।

সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নাজমুল ইসলাম জানান,  ২৩ জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬.৪০ টায় মগবাজার এলাকার হোটেল তাজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিটিটিসি’র সাইবার ক্রাইম বিভাগ।

তিনি বলেন, সে বাংলাদেশিদের কাছে জাল মুদ্রা বিক্রয় করত। মুলত সে ফেসবুকের মাধ্যমে খদ্দের খুঁজতো ও জাল মুদ্রা বিক্রয় করে আমাদের দেশের নাগরিকদের প্রতারণা করতো। সাইবার ইন্টেলিজেন্স এর সহায়তায় তাকে চিহ্নিত ও গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে রমনা মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com