রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

তালতলীতে সন্তানসহ গৃহবধূ নিখোঁজ।

  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২, ৬.১৪ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

মো.হায়দার তালতলী ( বরগুনা )প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে নানা বাড়ি যাওয়ার কথা বলে ৮ দিন যাবৎ শিশু সন্তানসহ জেসমিন আক্তার নামের এক গৃহবধূ নিখোঁজ রয়েছে। স্ত্রী সন্তান নিখোঁজ থাকায় পাগল প্রায় তার স্বামী ইব্রাহিম। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করেছেন স্বামী। বুধবার (১৬ মার্চ) সাংবাদিক দের কাছে অভিযোগ করেছেন ইব্রাহিম।

পারিবারিক সূত্রে জানা যায়,গত ৬ বছর পূর্বে উপজেলার সোনাকাটা ইউনিয়নের সেরাজ মাতুব্বরের ছেলে ইব্রাহিম মাতুব্বরের সাথে একই এলাকার মো. চুন্নুর মেয়ে জেসমিনের সাথে বিয়ে হয়। বিয়ের পরে দাম্পত্য জীবন সুখেই কাটে তাদের। তাদের কোল জুড়ে দুটি সন্তান রয়েছে। গত ৯ মার্চ সকালে একই এলাকায় তার নানী বাড়িতে যাওয়ার কথা বলে ছেলে ইয়াছিন(১)কে নিয়ে বাড়ি থেকে বের হয়। ঔ দিন দুপুরে ইব্রাহিম নানা শশুর বাড়ি গিয়ে জানতে পারেন তার স্ত্রী ঐ বাড়িতে যায়নি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও স্ত্রী ও সন্তানের কোন খোঁজ পায়নি। পরে তালতলী থানায় একটি সাধারণ ডায়েরী করেন স্বামী।

নিখোঁজ জেসমিনের স্বামী ইব্রাহিম মাতুব্বর বলেন, আমার স্ত্রী তার নানাবাড়ি কথা বলে বাড়ি থেকে আমার ছেলেকে নিয়ে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজখবর আমরা পাইনি। এজন্য তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি করি। নিখোঁজের কিছুদিন পরে জানতে পারি সে তার পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছে। এখন আমার স্ত্রীর দরকার নেই শুধুমাত্র আমার সন্তানকে চাই আর কিছু চাইনা। তিনি আরো বলেন গত ছয় মাস আগে বরগুনার একটি ছেলের সাথে তার পরকীয়া সম্পর্ক ছিল৷ এ নিয়ে ঝামেলা হলে সেটা স্থানীয়ভাবে মীমাংসা হয়। হয়তোবা সেই ছেলের সাথে পালিয়ে গেছে।

এ বিষয় জেসমিনের নানী রাবেয়া বলেন,একটি ছেলের সাথে সম্পর্ক ছিল এটা শুনেছিলাম। তবে বর্তমানে আমার নাতনি জেসমিন কোথায় আছে আমি জানিনা।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয় থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। আমরা মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com