মুহম্মদ আবুল বাশারঃ
ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়নের তেরছাটি আহমদ আলী ফকিরের খানকা শরীফে শবে’বরাত উপলক্ষ্যে আলোচনা মিলাদ ও দোয়া মাহফিল গতকাল বিকেলে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমদ আলী খানকা শরীফের মুতাওয়াল্লি বা খাদেম হযরত শাহ্ সুফি মুহম্মদ রমজান আলী ফকির। প্রধান অতিথি হিসেবে মাইজবাগ ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহম্মদ সরজুল ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুহম্মদ মজিবুর রহমান ফকির। এছাড়াও মুহম্মদ আব্দুস শাহেদ ভূঁইয়া ফকির, হারুয়া বাজার বাসট্যান্ডের ব্যবসায়ী মুহম্মদ মামুন ফকির, মুহম্মদ শাবুল মিয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। দেশ ও জাতির কল্যাণে মুনাযাত শেষে তবারক বিতরনের মধ্যদিয়ে মাহফিলের সমাপ্তি হয়।