মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রুশ শীর্ষ জেনারেল নিহত!

  • আপডেট সময় শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ১১.২৪ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

 

যুদ্ধের নবম দিনে এসে বড় ধরনের ধাক্কা খেল রাশিয়া। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর একজন শীর্ষ জেনারেল নিহত হয়েছেন বলে জানা গেছে। ইউক্রেনের একজন কর্মকর্তা এই দাবি করেছেন। নিহত সেনা কর্মকর্তা হলেন মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি। আনাদোলু এজেন্সি।

বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভীষণ অস্বস্তিতে ফেলবে। কারণ, যুদ্ধ শুরুর পর থেকে যত রুশ কর্মকর্তা নিহত হয়েছেন তার মধ্যে আন্দ্রেই সুখভেতস্কিই সবচেয়ে উচ্চপদস্থ। তিনি ছিলেন রাশিয়ান সপ্তম এয়ারবর্ন ডিভিশনের কমান্ডিং জেনারেল এবং ৪১তম সম্মিলিত সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার।

৪৭ বছর বয়সী আন্দ্রেই সুখভেতস্কির মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে একটি সামরিক সূত্র বলছে, তিনি স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন। অন্যদিকে, ক্রেমলিন সমর্থিত রুশ গণমাধ্যম প্রাভদা জানিয়েছে, ইউক্রেনে একটি বিশেষ অভিযানের সময় নিহত হয়েছেন আন্দ্রেই সুখভেতস্কি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com