সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

মিয়ানমারের সাথে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু নিয়ে আলোচনা করেছেন চীনা প্রেসিডেন্ট

  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২০, ৫.৪৫ এএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গা লোকদের প্রত্যাবাসন ও পুনর্বাসনের ক্ষেত্রে মিয়ানমারকে সামর্থ্য অনুযায়ী আরও সহায়তা প্রদানের আগ্রহ পুনর্ব্যক্ত করেছে চীন।
মিয়ানমারে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে শনিবার মিয়ানমার সরকার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “চীনা পক্ষ রাখাইন রাজ্যের সকল স¤প্রদায়ের জন্য মানবিক পরিস্থিতি মোকাবিলায় এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের প্রয়াসে মিয়ানমারের প্রয়াসে সহায়তা দিয়েছে”।
বিবৃতি অনুসারে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সম্মত দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে যাচাই করা বাস্তুচ্যুত ব্যক্তিদের গ্রহণ করার বিষয়ে মিয়ানমার তাদের প্রতিশ্রæতি পুনর্ব্যক্ত করেছে।
এতে আরো বলা হয়, মিয়ানমার ইস্যুটির জটিলতা অনুধাবন করার জন্য এবং মিয়ানমারের প্রতি সব ধরণের সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছে।(বাসস)
কক্সবাজারে বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুুচু্যুত ১১ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। তাদের বেশির ভাগ ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সামরিক ক্র্যাকডাউন শুরু করার পরে এখানে এসেছে। জাতিসংঘ এই ঘটনাকে ‘জাতিগত নির্মূলকরণের নজির’ এবং মানবাধিকার গ্রæপগুলোএটিকে “গণহত্যা” হিসাবে অভিহিত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com