সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের হিড়িক

  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২০, ৫.৩৬ এএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গে সিএএ-এনআরসি নিয়ে আতঙ্কের বাতাবরণে ভোটার তালিকায় নিজের নাম সুনিশ্চিত করতে ঝাঁপিয়েছে রাজ্যবাসী। গত ১৬ই ডিসেম্বর থেকে শুরু হওয়া ভোটার তালিকা সংশোধনে অংশগ্রহণকারী নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭৩ লক্ষ, যা সর্বকালীন রেকর্ড।

নাগরিকত্ব নিয়ে আতঙ্ক থেকেই ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের হিড়িক পড়ে গিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যাঁদের ভোটার তালিকায় বা ভোটার কার্ডে কোনও ভুল রয়েছে, তাঁরা সংশোধনের জন্য আবেদন করেছেন। সেই সংখ্যাও অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে।

তবে নাম বাদ দেওয়ার আবেদন প্রায় তিন লক্ষ জমা পড়লেও, প্রতিটি ক্ষেত্রে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও)-কে বারংবার যাচাই করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আবেদনকারীকে সশরীরে সমস্ত বৈধ কাগজপত্র নিয়ে শুনানি পর্বে হাজির হতে হবে। কোনও ভোটারের নাম যেন অযৌক্তিক কারণে বাদ না যায়, তার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com