মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ফুলবাড়ীর ৭ কলেজে জিপিএ -৫ পেয়েছে ১০৪ জন

  • আপডেট সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ৮.৫২ পিএম
  • ৪৯৯ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

ফুলবাড়ীর উপজেলার ৫ কলেজ এবং অন্য উপজেলার দুই কলেজ (কেন্দ্র হয়েছে ফুলবাড়ীতে) সহ সাত কলেজের ফলাফলে শতকরায় শীর্ষে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ, জিপিএ-তে সরকারি কলেজ স্থান করেছে।

দিনাজপুরের ফুলবাড়ীর উচ্চ মাধ্যমিক ০৭টি কলেজের ২০২১ সালের এইচএসসি শ্রেণির ফলাফল প্রকাশিত হয়েছে। তা নিম্নে পদত্ত হলো: ১. ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের মোট পরীক্ষার্থী ২২৬, পাস করেছে ২১৯, জিপিএ-৫, ১২জন; পাসের হার ৯৬.৯০%। ২. ফুলবাড়ী সরকারি কলেজ, মোট পরীক্ষার্থী ৪৮৬, পাস করেছে ৪৩৪, জিপিএ ৫, -৬০ জন; পাসের হার ৮৯.৩০%। ৩. ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ, মোট পরীক্ষার্থী ৩৪৬, পাস করেছে ২৬০, জিপিএ -৫, ০২জন; পাশের হার ৭৫.১৪%। ৪. বঙ্গবন্ধু সরকারি কলেজ, ফুলবাড়ী; মোট পরীক্ষার্থী ২৬৮, পাস করেছে ২৪৪, জিপিএ -৫, ০২ জন; পাশের হার ৯১.০৪। ৫. মাদিলাহাট কলেজ, ফুলবাড়ী; মোট পরীক্ষার্থী ৫৯, পাস করেছে ৫০, জিপিএ -৫, ০১জন; পাশের হার ৮৪.৭৫%। ৬. আফতাবগঞ্জ সরকারি কলেজ, নবাবগঞ্জ; মোট পরীক্ষার্থী ৩০৫, পাস করেছে ২৮০, জিপিএ ৫, ২১জন; পাশের হার ৯১.৮০%। ৭. আফতাবগঞ্জ মহিলা কলেজ, নবাবগঞ্জ; মোট পরীক্ষার্থী ১০৭, পাস করেছে ৯৯, জিপিএ -৫, ০৬ জন; পাশের হার ৯২.৫২%।

ফলাফলের শীর্ষে থাকা ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. খুরশিদ আলম বলেন, আমরা মহিলা কলেজ হওয়া সত্বেও ফুলবাড়ীতে অত্যন্ত অবহেলিত। আমরা এখন পর্যন্ত কোনো সরকারি বিল্ডিং পাইনি। নিজস্ব অর্থায়নে যেভাবে আমরা বিল্ডিং এর কাজ করে যাচ্ছি, তা অত্যন্ত অমানবিক। আমরা চেষ্টা করছি কলেজের উন্নয়নের সাথে সাথেই শিক্ষার্থীদের ভালো ফলাফল উপহার দিতে। আমরা প্রত্যেকবারই ফুলবাড়ীতে ভালো ফল করতে সক্ষম হয়েছি। আশা করছি এই ভালো ফলাফলের ধারা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com