সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

তালতলীতে সরকারি জমি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ

  • আপডেট সময় সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ১০.৪৫ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে
 মল্লিক মো জামাল, বরগুনা প্রতিনিধি বরগুনার তালতলীতে সরকারি জমি দেওয়ার নামে প্রতারণা করে সহায়সম্বলহীন মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে, হাবিব আকন নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। রোববার সকালে তালতলী সাংবাদিক ফোরামে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী কয়েকটি পরিবার। অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকার বাসিন্দা মৃত কাছেম আলী আকনের পুত্র মো. হাবিব আকন। বিভিন্ন সময়ে মৃত আর্শ্বেদ আকনের স্ত্রী মরিয়ম বিবি, ও তার মেয়ে আঁচিয়া বেগম, এর কাছ থেকে ২ লক্ষ ৩০ হাজার টাকা। ।একই এলাকার নজরুল মিয়ার স্ত্রী রুজিনার কাছ থেকে ১লক্ষ ১২ হাজার টাকা,আ.আলীর পুত্র আশ্রাফ আলীর কাছ থেকে এক লক্ষ ২৫ হাজার, হক মিয়ার কাছ থেকে ১লাক্ষ ৬০ হাজার টাকা নেন।সরকারি খাস জমি বন্দোবস্ত পাইয়ে দেওয়ার নাম করে এ সকল লোকজনের কাছ থেকে তিনি তার স্ত্রী ও পুত্রের যোগসাজশে টাকা গুলো হাতিয়ে নেয়। এ সময় তারা তাদের বিশ্বাস অর্জনের জন্য কার্টিজ পেপারে সকলের সাথে তাদের রেকর্ডিয় জমি বিক্রির বায়না পত্র করে। গত বছর সকলকে ভূয়া বন্দোবস্তোর কাগজ দেখিয়ে বলে তারা সরকারি জমি বন্দোবস্ত পেয়েছে ভূমি অফিসে ঐ সকল কাগজ পত্র নিয়ে গেলে তারা কাগজ পত্র গুলো তৈরি করা ও ভূয়া বলে জানান, তখন আমরা বুঝতে পারি আমরা প্রতারণার শিকার হয়েছি। বলে অভিযোগ করেছেন। এ বিষয় হাবিব আকন বলেন,তারা আমার নামে যে কথা গুলো বলছে সব মিথ্যা ভিত্তিহীন। আমি খাস জমি বন্দোবস্ত দেওয়ার কি মালিক? খাস জমি বন্দোবস্ত দেওয়ার আমি কে? ভূমিহীনদের খাস জমি দেয় ডিসি ইউ এন ও খাস জমি পেতে লাখ লাখ টাকা দেয় শুনেছেন কখনো?আমি কখনো তাদের কাছ থেকে কোন টাকা পয়সা নেইনি।তাদের সাথে আমার পূর্ব শত্রুতা রয়েছে। আর তারা আমার স্বাক্ষর জাল করে প্রতারণা করছে। এ বিষয় আমি আইনের আশ্রয় নিব। এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.শাখাওয়াত হোসেন তপু বলেন, আমরা এ বিষয় লিখিতভাবে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com