মোঃমনসুর আলী,রুহিয়া ঠাকুরগাঁঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভুমিহীন ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ০৫ জানুয়ারি (বুধবার) দূপুরে রুহিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে এ কম্বল বিতরণ কর হয়। বাংলাদেশ ভুমিহীন আন্দোলন রুহিয়া থানা শাখার উদ্দ্যোগে ইকো ফাউন্ডেশন এর সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ঠাকুগাঁও সদর উপজেলা নিবার্হী অফিসার আবু তাহের মো: শামসুজ্জামান। এ সময় বাংলাদেশ ভুমিহীন আন্দোলন রুহিয়া শাখার সভাপতি প্রফুল্ল মাস্টারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কুদরত আলীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নিবার্হী অফিসার আবু তাহের মো: শামসুজ্জামান, বিশেষ অতিথি রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, রুহিয়া থানা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সেন, ঢোলারহাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, রুহিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক দুলাল রব্বানী, রুহিয়া থানা প্রেস ক্লাবের সভাপতি মোহা: আমিনুল হক, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রভাষক প্রমুখ।