সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

আজ থেকে সীমিত পরিসরে করোনার বুস্টার ডোজ দেয়া শুরু হচ্ছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ২.০৬ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

আজ থেকে দেশে সীমিত পরিসরে করোনার বুস্টার ডোজ দেয়া শুরু হচ্ছে। তবে, প্রাথমিকভাবে ঢাকায় এ কার্যক্রম শুরু হচ্ছে, পর্যায়ক্রমে সারাদেশে এর পরিধি বাড়ানো হবে।
স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিঞা জানান, ‘মঙ্গলবার থেকে ষাটোর্ধ্ব, প্রবাসীকর্মী ও সম্মুখ সারির যোদ্ধারা এ টিকা পাবেন। যাদের দ্বিতীয় ডোজ নেয়ার কমপক্ষে ৬ মাস অতিক্রান্ত হয়েছে তারা বুস্টার ডোজের জন্য এসএমএস পাবেন। ওমিক্রন থেকে রক্ষা পেতে সবাইকে ভ্যাকসিন নিতে হবে এবং মাস্ক পরতে হবে। এ বিষয়ে আমরা স্থানীয় ইউনিয়ন ও পৌরসভা পর্যায়েও কথা বলেছি, যাতে সেসব এলাকার সর্বস্তরের মানুষ ভ্যাকসিন নেয়।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও এমএনসিএন্ডএএইচ লাইন ডাইরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে বুস্টার ডোজ কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু করার বিষয়টি নিশ্চিত করে এ সংক্রান্ত বিধানাবলী প্রকাশ করা হয়।
গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com