ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের খোঁজে নদীর পাড় ও হাসপাতালে ভিড় করছেন স্বজনেরা। এদিকে নদীতে ভাসমান অবস্থায় ৯ মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। স্বজনদের আহাজারিতে ভারী সুগন্ধার পাড়।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঝালকাঠি সদরের দিয়াকুল গ্রামের কাছে সুগন্ধা নদীতে লঞ্চটিতে আগুন লেগে যায়।
রাত তিনটায় সুগন্ধা নদীর ধানসিঁড়ি এলাকায় এমভি অভিযান-১০ লঞ্চ আসার সঙ্গে সঙ্গে ইঞ্জিন রুম থেকে আগুন লেগে ধোয়া বের হতে থাকে।ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে অসংখ্য মানুষ। বরিশাল মেডিকেলে নিখোঁজের স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠছে আকাশ।
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। লঞ্চের ভেতর থেকে ফায়ার সার্ভিস ৩০ জনের এবং নদী থেকে কোস্টগার্ড ১০ জনের মৃতদেহ উদ্ধার করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুরে পৌনে ১টার দিকে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়।