মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ময়মনসিংহে নৈদ্যুতিক লাইনের খুঁটিতে ঝুলছিল লাইনম্যানের মরদেহ

  • আপডেট সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১১.৫৩ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ :ময়মনসিংহের বিদ্যুতের খুঁটিতে রতন মিয়া (৩৫) নামে এক লাইনম্যানের মরদেহ ঝুলছিল। নিহত রতন সদর উপজেলার সুহিলা গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। খবর পেয়ে প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তিনি লাইনম্যান হিসেবে কাজ করতেন। শুক্রবার সন্ধ্যায় নগরীর দিঘারকান্দা গোরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বলেন, লাইনম্যান রতন বিদ্যুৎ সংযোগ দেওয়া অবস্থায় কাজ করছিলেন। বিকেলের দিকে অসাবধানতাবশত: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। মাটি থেকে প্রায় ৩৫ ফুট উঁচু খুঁটিতে ঝুলছিল রতনের মরদেহ।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com