শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বরিশাল ও সিরাজগঞ্জে মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ৪.৫৮ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে এবার বরিশালের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাদী হয়ে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন।

বরিশাল সাইবার ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইশতাক আহমেদ রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি আমলে নিয়েছেন আদালত। তবে, এখনও কোনো আদেশ দেননি।

মামলায় ভার্চুয়াল টকশো’র উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলালকেও আসামি করা হয়েছে। আদালতে মামলা করার সময় বাদী মো. আবুল কালাম আজাদের সঙ্গে বিএনপির নেতা অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, মহসীন মন্টু, এনায়েত হোসেন বাচ্চু, আজাদ হোসেন, হুমায়ুন কবির মাসুদ, আবুল কালাম আজাদ, হারুন অর রশিদসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।

বাদী আবুল কালাম আজাদ বলেন, ‘মুহাম্মদ মহিউদ্দিন হেলালের ভার্চুয়াল টকশো’তে অংশ নিয়ে ডা. মুরাদ হাসান ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন। তাই মামলাটি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করলেও কোনো আদেশ দেননি। পরে আদালত এ ব্যাপারে আদেশ দেবেন।

মুরাদ হাসান জামালপুর-৪ আসনের সংসদ সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাঁকে। ২০১৯ সালের মে মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি।

সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সদর আমলী আদালত) আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিরাজগঞ্জে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা জানান, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিএ চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও বাজে মন্তব্য করেন।
এতে তাঁদের মানহানি হয়। এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অতিক্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানির মামলার আবেদন জমা দিয়েছেন। আদালতের বিচারক বেলাল হোসেন মামলাটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com