শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

জুয়ার আসর থেকে ইউপি চেয়্যারম্যান সহ ৬ জন গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ৬.৩৩ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম খুলশী থানা এলাকায় জুয়ার আসর থেকে সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

উদ্ধার করা হয়েছে নগদ ৫৩,৫০০(তিপ্পান্ন হাজার পাঁচশত)টাকা সহ জুয়া খেলার বিভিন্ন ধরনের সরঞ্জাম। শনিবার (১১ ডিসেম্বর) রাতে খুলশী থানার পূর্ব নাসিরাবাদ আপন নিবাস এলাকার একটি বাসা থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬ জনকে আসামি করে জুয়া আইনে একটি মামলা করেছে। আটক ব্যক্তিরা হলেন, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১৫ নং মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃমিজানুর রহমান (৫০)।

তিনি ওই ইউনিয়নের শিবেরহাট এলাকার গোলাম তোয়াহার ছেলে। আটক অপর ৫ জন হলেন,মোঃ মনির (৩৮),শহিদুল ইসলাম (৪৮), নজরুল ইসলাম মজুমদার(৩২), জামাল হোসেন (৪৩), আকতার হোসেন(৫২)।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।ঘটনাস্থল থেকে আমরা জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ ৫৩,৫০০(তিপ্পান্ন হাজার পাঁচশত) টাকা উদ্ধার করেছি। মামলা দায়েরের পর আটক ৬ জনকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com