সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

লক্ষীপুরের ডিজিটাল দিবস পালন

  • আপডেট সময় রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ৬.২৯ পিএম
  • ৪২৩ বার পড়া হয়েছে
লক্ষীপুরের ডিজিটাল দিবস পালন অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ শীর্ষক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর-ই-আলম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, জেল সুপার মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ। উপজেলা বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের অংশগ্রহণের মাধ্যমে জেলা প্রশাসনের সেমিনার কক্ষে উত্তর ডিজিটাল দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান ‘বিজয় চত্বর’ প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।
ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, উন্নয়ন, উৎকর্ষতা, সফলতা, ও সহজলভ্যতাসহ নানা উন্নয়নমূলক দিক নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় উপস্থিত রচনা প্রতিযোগিদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com