মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

এডভোকেট জানে আলম একজন সৎ আদর্শিক রাজনৈতিক তার মৃত্যু নেই সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী

  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১১.৪৮ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম : বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত শ্রমিক নেতা এডভোকেট মোহাম্মদ জানে আলম স্মরণে নাগরিক শোকসভা শুক্রবার ১০ ডিসেম্বর উত্তর পতেঙ্গা মাইজপাড়া ঈদগাহ ময়দানে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। নাগরিক শোকসভা পরিষদের আয়োজনে সকাল ৯টায় কোরান খতম, দোয়া মাহফিল মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকালে প্রতিযোগিতায় ১৩৪ জন শিশুকিশোর অংশগ্রহণ করে এতে বিচারক ছিলেন চিত্রশিল্পী মোহাম্মদ আলী। এসময় পুরস্কার বিতরণ করেন মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্র চট্টগ্রামের পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডক্টর মাহফুজুর রহমান ও স্থানীয়,মুক্তিযোদ্ধাগণ। এরপর সকাল ১০টায় হিউম্যান এইড পতেঙ্গার আয়োজনে অনুষ্ঠিত হয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং বিকেল বেলায় আলোচনা সভা। অনুষ্ঠিত হয়। নাগরিক শোকসভা পরিষদের আহবায়ক কাউন্সিলর শাহানুর বেগমের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী। এছাড়া আর ও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মশিউর রহমান চৌধুরী জামশেদুল আলম চৌধুরী ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান আলী শাহা। সভায় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নুরুল আলম টেন্ডুল আব্দুস সবুর জাগির আহমদ ওয়াহিদু আলম মাষ্টার মুক্তিযোদ্ধা ‌ফসিউল আলম জহিরউদ্দিন বাদল। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন এর উপস্থাপিকা রেখা নাজনীন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ আলী হাজী মোহাম্মদ ফরিদ আলম এইচ এম জামাল উদ্দিন ইউছুপ মোঃ সাবের মোঃ মুসলিম মোঃ ইদ্রিছ মোঃ মনির হাজ্বী মোঃ সাহাদাত মোঃ হাসান নাছির আলম মরহুম জানে আলম এর কন্যা ফারহানা আলম ‌এনি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com