শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রাজশাহীতে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় নয় জনের মৃত্যুদণ্ড এবং ২২ জনের যাবজ্জীবন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ৩.৪৪ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

রাজশাহীতে ছাত্রলীগ নেতা শাহেন শাহ হত্যা মামলায়  নয় জনের মৃত্যুদণ্ড এবং ২২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ও এইচ এম ইলিয়াস হোসেন আজ দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় দেন।

এর আগে রায়ের দিন নির্ধারিত থাকলেও ১২ বার পেছানোর পর আজ রাজশাহীর চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করা হলো।মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন—সাবেক ওয়ার্ড কাউন্সিলর মনসুর রহমান, হাসানুজ্জামান হিমেল, তৌফিকুল ইসলাম চাদ, মহাসীন, সাইফুল, রজব, বিপ্লব, মমিন ও আরিফুল ইসলাম।এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী।

অন্যদিকে, ন্যায় বিচার পাননি বলে দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী।নিহত শাহেন শাহ রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ছিলেন। তিনি এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলীর ছোট ভাই।

২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহেন শাহ। শিক্ষানবিশ আইনজীবী শাহেন শাহ রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁকে হত্যার ঘটনায় তাঁর ভাই মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পরদিন নগরীর রাজপাড়া থানায় হত্যা মামলা করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান সিটি করপোরেশনের তৎকালীন এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনসুর রহমানসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৩ সালে রাজশাহী সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ছিলেন নিহত শাহেন শাহর বড় ভাই রজব আলী।

তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপিনেতা মনসুর রহমান। ওই নির্বাচনে মনসুর রহমান নির্বাচিত হন। নির্বাচন চলাকালে মনসুর রহমান আচরণবিধি লঙ্ঘন করলে রজব আলীর ভাই শাহেন শাহ নির্বাচন কমিশনে অভিযোগ করেন।

এর জের ধরে ২০১৩ সালের ২৮ আগস্ট মনসুর ও তাঁর সমর্থকেরা শাহেন শাহকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। পরে শাহেন শাহকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com