জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘মেঘনা’ ও ‘পদ্মা’ নামে দুটি বিভাগ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
প্রস্তাবিত বিভাগ দুটির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আজকের সভায় এক হাজার ৫৩৮ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ‘কুমিল্লা সিটি করপোরেশন সমন্বিত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন দেওয়ার সময় কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার ইস্যুটি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
এ সময় কুমিল্লা ও ফরিদপুরের নামে বিভাগ না করে দেশের বৃহত্তর দুটি নদী মেঘনা ও পদ্মার নামে বিভাগ করার কথা বলেন প্রধানমন্ত্রী’ যোগ করেন ড. শামসুল আলম।
বাংলাদেশের অন্যতম মেঘনা নদী ঘিরে রয়েছে কুমিল্লা অঞ্চল। ফলে বৃহত্তর কুমিল্লার কয়েকটি জেলা নিয়ে ‘মেঘনা বিভাগ’ করার ব্যাপারে আগেও আগ্রহ প্রকাশ করেছেন সরকারপ্রধান। আর বৃহত্তর ফরিদপুর অঞ্চলের অবস্থান অন্যতম পদ্মা নদী ঘিরে। ফলে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের জেলাগুলো নিয়ে ‘পদ্মা বিভাগ’ করার কথা পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা।