শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

এবি ব্যাংকের টাকা আত্মসাৎ মামলায় কর্মকর্তাসহ ১৫ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ৪.৩২ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

এবি ব্যাংকের ১৭৬ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ মামলায় ব্যাংকটির কর্মকর্তাসহ ১৫ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
দুই আসামির জামিন চেয়ে আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী ছিলেন গোলাম আব্বাস দুলাল। দ’ুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয় এবি ব্যাংকের ১৭৬ কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এই সূত্র ধরে গত ৯ জুন একটি মামলা হয়। ওই মামলায় ১৭ জনকে আসামি করা হয়।

এই ১৭ জনের মধ্যে আসামি শহীদুল ইসলাম ও আব্দুর রহিম আগাম জামিনের আবেদন করে। আগাম জামিনের পরে তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। নিম্ন আদালত তাদেরকে জেলে পাঠিয়ে দেয়। এর পর জেল থেকে তারা জামিন চেয়ে নিয়মিত আপিল করেন। আজকে আদালতে শুনানি শেষে দু’জনের জামিন প্রশ্নে রুল দেন।

একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে অন্য ১৫ আসামিকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত। পাশাপাশি ১৫ জন যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সে জন্য নিষেধাজ্ঞা দেয়া হয় বলে জানান এডভোকেট খুরশীদ আলম খান।
ওই ১৫ আসামি হলেন এরশাদ আলী, এবিএম আব্দুস সাত্তার, আনিসুর রহমান, রুহুল আমিন, ওয়াসিকা আফরোজী, মুফতি মুস্তাফিজুর রহমান, সালমা আক্তার, মোহাম্মদ এমারত হোসেন ফকির, তৌহিদুল ইসলাম, শামীম এ মোরশেদ, খন্দকার রাশেদ আনোয়ার, সিরাজুল ইসলাম, মাহফুজ উল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, শামীম আহমেদ চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com