মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ফুলবাড়ীতে ফার্ণিচার শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ৪.২৭ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:   দিনাজপুরের ফুলবাড়ীতে ফার্ণিচার শ্রমিক ইউনিয়নের উপজেলা ট্রেড ইউনিয়ন অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার উত্তর সুজাপুরে অবস্থিত বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলা ফার্ণিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, পৌর কাউন্সিলর শ্রী হারান দত্ত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান মিল্টন বলেন, ফার্ণিচার শ্রমিকরা হচ্ছেন শিল্পী। শিল্পী তার শিল্প দিয়ে যেকোন জিনিস ফুটিয়ে তোলেন। অবহেলিত ও বিচ্ছিন্ন শিল্পীদের একত্রিত হওয়ায় সাধুবাদ জানান তিনি।
পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, আমরা কোটি টাকার ভবন নির্মাণ করলেও ফার্ণিচার ছাড়া তা মূল্যহীন। ভবন যতই সুন্দর হোক ফার্ণিচার ছাড়া তা গোডাউনের মত। আপনাদের শ্রমের উপরই নির্ভর করে ভবনের সৌন্দর্য।
এতে আরও বক্তব্য রাখেন উপজেলা ফার্ণিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম সহ অনেকে ।
উল্লেখ্য, বিচ্ছিন্ন ও বঞ্চিত ফার্ণিচার শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে গতবছর ফুলবাড়ী উপজেলা ফার্ণিচার শ্রমিক ইউনিয়ন গড়ে তোলেন, যার রেজিস্ট্রেশন নং দিনাজ-৪৩/২০২১। ট্রেড ইউনিয়ন অফিস উদ্বোধনের মাধ্যমে এ শ্রমিক সংগঠনের পূর্ণতা পেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com