শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

গাজীপুর দুই শিশুর লাশ উদ্ধার,মার আত্মহত্যার চেষ্টা

  • আপডেট সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ৬.৪৮ এএম
  • ২২৫ বার পড়া হয়েছে

গাজীপুর দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।  দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর মা ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন।

পুলিশ ওই নারীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।  শনিবার রাতে মহানগরীর পশ্চিম জয়দেবপুর মোক্তারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো কুমিল্লার দেবিদ্বার থানার বড় আলমপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে তাসনিহা জাহান তারিহা (৪) ও তাসমিম জাহান বুশরা (সাত মাস)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-অপরাধ) জাকির হাসান গণমাধ্যমকে জানান, প্রায় তিন মাস আগে মোক্তারটেক এলাকার নাসরিন মঞ্জিলের সামসুল হকের তিনতলা বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়ায় উঠেন বিল্লাল হোসেন। বিল্লাল ভবন নির্মাণের সয়েল টেস্টের মিস্ত্রির কাজ করেন। দুদিন আগে তিনি গ্রামের বাড়ি থেকে স্ত্রী এবং দুই সন্তানকে গাজীপুরের বাসায় নিয়ে আসেন।

শনিবার সন্ধ্যার পর বিল্লাল শিশুদের খাবার আনার জন্য দোকানে যান। এই ফাঁকে বিল্লালের স্ত্রী ঘরের দরজা বন্ধ করে দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এবং পরে তিনি নিজে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন।

বিল্লাল হোসেন বাসায় ফিরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়িওয়ালা ও আশপাশের লোকদের ডাক দিলে তারা জানালা দিয়ে দেখতে পান বিছানায় অচেতন অবস্থায় তিনজনকে দেখতে পায়। পরে তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তিনজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন এবং তাদের মাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

ডিসি জাকির হাসান আরও জানান, স্ত্রী মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে বিল্লাল জানিয়েছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com