মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

আগামী ১২ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল করবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত

  • আপডেট সময় শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ১০.২৫ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল করবে আগামী ১২ ডিসেম্বর। এজন্য রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। আগামী ২০২২ সালের ডিসেম্বরে এ অংশে বাণিজ্যিক চলাচলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষ (ডিএমটিসিএল)।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এন এম সিদ্দিক গণমাধ্যমকে বলেন, বিজয়ের মাসে আমরা আগারগাঁও পর্যন্ত পারফরমেন্সের টেস্ট করব। সেই অনুযায়ী ১২ ডিসেম্বর মেট্রোরেল আগারগাঁও পর্যন্ত আসবে।

আগামী বছরের ডিসেম্বরে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী পরিবহণ শুরুর পরিকল্পনার কথা ‍তুলে ধরে সিদ্দিক বলেন, মতিঝিল পর্যন্ত চলাচল শুরু করা যাবে ২০২৩ সালের ডিসেম্বরে। আমরা সেভাবেই কাজ করছি। নির্ধারিত সময়েই ওই অংশ পর্যন্ত ট্রেন চলাচল করতে পারবে।

গত ২৯ অগাস্ট প্রথমবারের মতো মেট্রোরেলের ভায়াডাক্টের ওপর পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। সেদিন ছয়টি বগি নিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত গিয়ে আবার ডিপোতে ফিরে আসে বৈদ্যুতিক এই ট্রেন। এরপর থেকে নিয়মিতই পরীক্ষামূলক যাত্রা চলছে। তবে এসব যাত্রা ছিল দিয়াবাড়ি থেকে মিরপুর ১০ নম্বর স্টেশন পর্যন্ত।

মেট্রোরেলের প্রতিটি সেটে থাকবে চারটি যাত্রীবাহী কোচ, দুইদিকে দুটো ইঞ্জিন। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি স্কয়ার মিটারে আট জনের হিসাবে ব্যস্ততম সময়ে প্রায় এক হাজার ৭০০ যাত্রী চলাচল করতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com