শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনের প্রতি রুশ আগ্রাসনের বিরুদ্ধে নেটোর সংহতি প্রকাশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ৩.১৪ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

ইউক্রেনের প্রতি রুশ আগ্রাসনের বিরুদ্ধে নেটোর পররাষ্ট্রমন্ত্রীরা সংহতি প্রকাশ করার পর বুধবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করার পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছে।

পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানান যে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৃহস্পতিবার সুইডেনের স্টকহোমে অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কোপারেশনের মন্ত্রী পর্যায়ের সমাবেশে পার্শ্ব বৈঠকে হবে।

কুলেবা বুধবার রাশিয়াকে বাধা দেয়ার জন্য নেটোর প্রতি একটি ত্রি-মুখী কৌশল অবলম্বনের আহ্বান জানিয়েছেন যার মধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রস্তুত করা এবং ইউক্রেনে সামরিক সহায়তা বাড়ানো অন্তর্ভুক্ত রয়েছে।

সাম্প্রতিক দিনগুলিতে রাশিয়া এবং ইউক্রেন উভয়ই তাদের সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করার জন্য একে অপরকে দোষারোপ করেছে। রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপকে যুক্ত করে এবং পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের সমর্থন করে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার পার্লামেন্টের সদস্যদের বলেছেন রুশ সরকারের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে ইউক্রেনের ডনবাস অঞ্চলে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বিরোধ মেটানো সম্ভব।

জেলেনস্কি বলেন, আমাদের অবশ্যই সত্য বলতে হবে যে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা ছাড়া আমরা যুদ্ধ বন্ধ করতে পারবো না।

মঙ্গলবার ব্লিংকেন রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেন যে “যেকোন নতুন আগ্রাসন গুরুতর পরিণতি ঘটাবে। ওদিকে মস্কোতে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে নেটোর মাধ্যমে ইউক্রেনের সামরিক অবকাঠামো সম্প্রসারণ লাল দাগ অতিক্রম করলে তার সামরিক বাহিনী পাল্টা প্রতিক্রিয়া জানাতে বাধ্য হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com